গত এক বছরে সবকিছু কেমন জানি উলটে পালটে গেছে। প্রায় গত ছয় মাস থেকে বেকার বসে আছি। বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেও চাকুরি জুটছেনা কপালে। আমি ভাগ্যকে মেনে নিয়েছি। আল্লাহ তাআলা যেটা চান সেটাই তো আমার জন্য ভাল। তিনি না চাইলে তো আমার আর কিছু করার নেই। আল্লাহও প্ল্যান করেন, আমরাও প্ল্যান করি। নিঃসন্দেহে আল্লাহর প্ল্যান আমাদের প্ল্যানের চেয়ে অনেক ভাল। আইইউটিতে পড়ার সময় কত প্ল্যান করে স্বপ্ন দেখেছিলাম। সত্যি কয়টা হয়েছে? কপালের ওপর আসলে কিছু করার নাই।
সবকিছুর স্রোতে ইদানিং কেমন জানি আউলা হয়ে গেছি। নিজের কোন হিসাব নিকাশ নাই। আগে ডায়েরী বা ব্লগ লেখার প্রতি আকর্ষন ছিল। ইদানিং ডায়েরী বা ব্লগ লিখতে কেমন জানি আনইজি লাগে। কিন্তু কিছু স্মৃতি টুকে রাখতে পারলে সম্ভবত ভবিষ্যতে আমার সুবিধা হতে পারে। সেজন্যই প্রাইভেট একটা ব্লগটা ওপেন করলাম। মনের কথাগুলো আজ থেকে এখানে টুকে রাখার চেষ্টা করব। ব্লগটা যেহেতু প্রাইভেট সেহেতু অস্বস্তি লাগবে না বলেই মনে হয়। বাকিটুকু পড়ুন
Book Cover
Book Cover
Book Cover
Book Cover
Book Cover