“তোমাকে ছাড়া আমি বাঁচব না”, “ভালবাসা দিবি কিনা বল!” এগুলো বহুত পুরাতন স্ট্যাইল। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কিংবা অন্তত একজন নেটিজেন হিসেবে আধুনিককালে এই স্ট্যাইল বেশ বেখাপ্পা আমাদের কাছে। আই লাভ ইউ বলা চাই স্ট্যাইলসে, দীপ্ত বুদ্ধির সাথে। এই নোটে থাকছে সেরকমই কিছু নতুন স্ট্যাইল। যারা ম্যাটল্যাব পারেননা মোটেই তারা সরাসরি প্রথম দুটি পদ্ধতি স্কিপ করে শেষের পদ্ধতিটায় চলে যান। গুগলে সার্চ দিতে পারেরন এরকম যে কারও কাছেই কঠিন হওয়া উচিত না সেই পদ্ধতিটা। যাহোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়বস্তুতে-
পদ্ধতি-১:
এই পদ্ধতির উদাহরণের জন্য আমার সহপাঠি “ম”কে বেছে নিচ্ছি। “ম” বলে তার ছেলে/মেয়ের বয়স ৫-৬ বছরও হলেই তাদের প্রোগ্রামিং (Matlab, C) শিখিয়ে দেবে। তারা অন্যান্য ছেলেমেয়েদের মত গেম খেলবেনা, নিজেরা গেমের প্রোগ্রাম লিখে গেম বানাবে। এরপর নিজের বানানো গেম নিজেরাই খেলবে। তো ধরা যাক, “ম” এবং “ম” এর বউ দুজনই Princeton ইউনিভার্সিটিতে পড়ে। থিসিসের কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত দুজনই। একের পর এক ম্যাটল্যাব সিমুলেশান চলছে। এরকম অবস্থায় একটা কোড মেইল করে দিয়ে বললো – “সিমুলেট কর”। সিমুলেশান চলছে। হুট করে ম্যাটল্যাবের ফিগার উইন্ডোতে ভেসে আসলো- Continue reading →
Like this:
Like লোড হচ্ছে...