মাথার ভেতর মাঝে মাঝেই কিছু উদ্ভট কথা ঘোরে। উদ্ভট কথাগুলো টুকে রাখব ভাবছি। এই টুকে রাখাই বাক-বাকুম সিরিজ। সিরিজটা কন্টিনিউ করার ইচ্ছা আছে। দেখা যাক কতদূর পারি।
২.
মানুষের জীবনটা আসলে সুখী হওয়ার জন্য না। পৃথিবীতে মানুষ যে ধরণের সুখ চায়, সে ধরনের সুখের জন্য তিনটা জিনিস দরকার- উদ্যম, টাকা, সময়। কিন্তু দুঃখের বিষয় এই তিনটা জিনিস একসাথে পাওয়া যায়না, একটা আরেকটার ট্রেড-অফ।
► শৈশবঃ উদ্যম থাকে, সময়ও থাকে, কিন্তু টাকা থাকেনা।
►যৌবনঃ উদ্যম থাকে, টাকাও থাকে, কিন্তু সময় থাকেনা।
►বার্ধক্যঃ সময় থাকে, টাকাও থাকে, কিন্তু উদ্যম থাকেনা।
তাই মানুষেরও সুখী হওয়া হয়না। অবশ্য পৃথিবী সুখী হওয়ার জায়গাও না, পরীক্ষাক্ষেত্র। সুখী হওয়ার জায়গা হচ্ছে আখিরাত। পৃথিবী অনেকটা ১ ঘন্টার ফুটবল ম্যাচের মত । এই এক ঘন্টা কে কত সুখে কাটালো সেটা দেখার বিষয় না, কে কেমন কাজ করলো সেটাই দেখার বিষয়। ফলাফলটা পাওয়া যাবে ১ ঘন্টা পর ম্যাচ শেষে।
৩.
মাঝে মাঝে “কি জানি কিসের লাগি” প্রাণটা খালি হায় হায় করে উঠে। ব্যাপারস না। সেই হায় হায় কাটিয়ে উঠতেও সময় লাগেনা। আমার যেটা আছে সেটাই বেস্ট মনে হয় মাঝে মাঝে। প্রতিটা জিনিসেরই ভাল খারাপ দিক থাকে কিছু কিছু। ভাল খারাপ মিলিয়েই আমারটা আমার জন্য বেস্ট। বেস্টের পেছনে না দৌড়িয়ে বেস্ট বানিয়ে নেওয়ার থিওরিটা মাথার মাঝে পোকার মত কিলবিল করে। তবে চাইলেই বেস্ট বানিয়ে নেওয়া যায়না, কিছু জিনিস বিল্ট-ইন থাকতে হয় প্লাস পরিবেশের সহযোগীতাও দরকার। তবে এটা ঠিক অদম্য ইচ্ছাশক্তি অনেক ইফেক্টিভ একটা জিনিস।
৪.
নাহ! আবেগকে প্রশ্রয় দিতে হয় না। একবার সুযোগ পেলে পুরোপুরি চেপে বসে। এরপর সুঁই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয় ( হে… হে…ফাল চেনেন তো? লাঙ্গলের সামনে যেটা লাগানো থাকে।)। আবেগের গুষ্টি বেচি, মিষ্টি খাই। ২৪০ পুঁথি গোল্লায় যাক, ছবি আমি আপ্লোড করব না। না… না… না… যতই করতে ইচ্ছা করুক তাও না…
হলুদ রঙ ভাল না, সবুজ রঙ ভাল না, চকোলেট কালার বাজে কালার, স্মৃতি বলে কিছু নাই, ভুয়া ভুয়া , ২৪০ বাজে সংখ্যা, কাগজ আমি চিনিনা, ২৪০ ফোর টুয়েন্টি , ভাল না, ভাল না, হলুদ পুঁথি, সবুজ পুঁথি , পুথিরাও ভালনা , আমি না, তুমি না
কেউ না, কেউ না। ভুয়া, ভুয়া।
আমার কেন খালি তোমায় দেখতে ইচ্ছা করে!
Comments on: "বাকবাকুম – ১" (3)
► শৈশবঃ উদ্যম থাকে, সময়ও থাকে, কিন্তু টাকা থাকেনা।
►যৌবনঃ উদ্যম থাকে, টাকাও থাকে, কিন্তু সময় থাকেনা।
►বার্ধক্যঃ সময় থাকে, টাকাও থাকে, কিন্তু উদ্যম থাকেনা।
জটিল লাগল এই তিনটা কথা….
পরবতী পর্বের অপেক্ষায়>..
“► শৈশবঃ উদ্যম থাকে, সময়ও থাকে, কিন্তু টাকা থাকেনা।
►যৌবনঃ উদ্যম থাকে, টাকাও থাকে, কিন্তু সময় থাকেনা।
►বার্ধক্যঃ সময় থাকে, টাকাও থাকে, কিন্তু উদ্যম থাকেনা।”
খুবই সত্য কথা ।
শেশের কথা গুলো বুযহ্লাম না……… তবে awesome……….
best of luck god bless u……..