
মন ভেঙ্গে যায়
এ সময়টায়
অকারণ বর্ষণ গোপনে
হিম হিম শীত
পুরনো অতীত
বর্ষণ নয় শুধু শ্রাবনে…
ভেজা ভেজা মেঘ
তৃষিত আবেগ
শিহরণ অনুক্ষন এ মনে
পিপাসিত মন
স্মৃতিতে ভ্রমন
মন পড়ে থাকে শুধু স্বপনে।
মন ভেঙ্গে যায়
এ সময়টায়
অকারণ বর্ষণ গোপনে
হিম হিম শীত
পুরনো অতীত
বর্ষণ নয় শুধু শ্রাবনে…
Comments on: "লিরিকঃ বর্ষণ নয় শুধু শ্রাবণে" (1)
খুবই চমৎকার লিখেছেন, খুব ভাল লাগলো পড়ে । আপনার তথ্যপ্রযুক্তি জ্ঞানের সাথে পরিচিত ছিলাম, আজকে আবার নতুন করে পরিচিত হলাম । আমার দৃষ্টিতে আপনি বহুমুখি প্রতিভার অধিকারী । আমি আপনার সার্বিক সাফল্য কামনা করি ।