লিখেছেনঃ আরিফ নিজামী , ০৪ ফেব্রুয়ারী, ২০১০
টাইটেলটা কেউ চিনতে পেরেছেন ? কেউ না পারলেও একজনের চিনতে কোন অসুবিধাই হবে না । সেটা হলেন রনি ভাই । কারন এটা যে তারই জটিল পোষ্টের টাইটেলের হুবহু কপি পেষ্ট ! আবারও একজনের পোষ্ট কপি করা হল ! কিন্তু এবার একটা Twist আছে । Twistটা হল রনি ভাই যে Rightload এর কথা বলেছিলেন আমি সেটাকে একটু মডিফাই করলাম । আজ সারাদিন এটার পিছেই গেছে ।
কি কি মডিফাই করলাম:
Rightload সফটওয়্যারটা ছিল ইনস্টলার বেসড । অর্থাৎ ইন্সটল না করে ব্যবহার করা যাবে না । কিন্তু এবারেরটা পোর্টেবল । ইনস্টলেশনের ঝামেলা নাই । ভার্সিটির ল্যাব , সাইবার ক্যাফে অথবা নিজের বাড়ি , যেখানে ইচ্ছা চালাতে পারবেন । কোন সমস্যা নাই । একটা ফিচার যেটা একেবারেই ইউনিক পৃথিবীর কোন সফটওয়্যারে নাই!! (থাকার কথাও না , এটা আহামরি কিছু না) । সেই ফিচারটা হল সামহো্যারের ট্যাগ পাবার সুবিধা । যারা সামুতে ব্লগ করেন তারা ভালই জানেন যে সামুতে নরমাল html ট্যাগ চলে না । ইমেজের জন্য লিখতে লাগে । এবার আপলোড দিয়ে একক্লিকেই এগুলো পেয়ে যাবেন । টাইপ করে লিখতে লাগবেনা । যারা ফটোব্লগ করেন তাদের জন্য আরাম ই আরাম ! আর কিছু করি নাই । ও আরো একটা আছে । আগে এটা চালু করলেই ফেসবুকের আপলোডের অপশন আসত , এটা চেন্জ করে আগে Imageshack দিলাম । কারন ব্লগারদের বারবার এতো চেন্জ করতে অনেক অসুবিধা হয় ।
যেভাবে চালাবেন:
১. ডাউনলোড করে যে ফোল্ডারে রাখতে চান সেখানে যেয়ে এটা রান করুন ।

২. সেখানে একটা ফোল্ডার (এতে মেইন সব ফাইল আছে) ও একটা শর্টকাট তৈরী হবে । একই সাথে যারা বাসায় চালাবেন তাদের সুবিধর জন্য ডেস্কটপেও একটা শর্টকাট তৈরী হবে ।

৩. ছবি আপলোড করতে , সব ছবি সিলেক্ট করে যেকোন শর্টকাটের উপর ড্রাগএন ড্রপ করুন ।

৪. ডিফল্টভাবে Imageshack সিলেক্ট করা আছে , ইচ্ছা হলে চেন্জ করে নিন । ও Upload চাপুন ।

৫. একটা উইন্ডো আসবে এটাতে Yes চাপলে একই সাথে ইমেজগুলোর Thumbnail ও তৈরী ও আপলোড হবে ।

৬. এবার ইমেজের ডাইরেক্ট লিংকগুলো পাবেন ।
৭. সামুর ডাইরেক্ট ট্যাগ পেতে “Select tag:” হতে Somewhereinblog URL সিলেক্ট করুন ।

এটা Vista, XP ও Seven এ টেস্টেড । না চললে আপনার দোষ ![]()
লেখক আরিফ নিজামী সম্পর্কে কিছু কথা…
আরিফ নিজামী টেকটিউনস, সামহোয়্যারইনসহ বিভিন্ন ব্লগে নিয়মিত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করেন। তিনি এই মূহুর্তে কি করছেন জানতে চাইলে ফেইসবুকে তার সাথে বন্ধুত্ব করতে পারেন।
এটা নিয়ে গবেষনা করে পোর্টেবল বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আরিফ। এটা আমার অনেক কাজে দেবে। শুধু আমার না সম্ভবত যারা ইন্টারনেটে লেখালেখি করে তাদের জন্য খুব কাজের সফটওয়্যার এটি। আবারও আন্তরিক ধন্যবাদ রইল।
Thank you……….:-)
ওয়েলকাম।
asolei onek helpfull ekta post…….thanx
ধন্যবাদ।
নতুন বাংলা ফোরাম http://www.golposholpo.com এ আপনাদের সবাই কে আমন্ত্রন।
দেখলাম। কাজের জিনিস
থ্যাঙ্কস।
জটিল পোস্ট! দারুন কাজের ! প্রফেশনাল লেভেল এ কাজ করতে হলে এর বিকল্প নাই।
অনেক কাজের একটা জিনিস। আরিফ নিজামী ভাইরে থ্যাঙ্কস!